মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

0
IMG-20260225-WA0012
Spread the love

‎নিজস্ব প্রতিবেদক

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মামলা তুলে নিতে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

‎থানা সূত্রে জানা গেছে, জিডি নং-৫১৭, তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ট্র্যাকিং নং ORYB7L অনুযায়ী মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাসান কবির বিল্টু থানায় হাজির হয়ে অভিযোগ(জিডি) দায়ের করেন। তার অভিযোগ, ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার মোঃ তাসনিন (২৩) দীর্ঘদিন ধরে তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে ২০২৫ তারিখে তার ১৭ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার মীম আত্মহত্যা করলে এ ঘটনায় তিনি মোঃ তাসনিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ আমলী আদালতে পিটিশন মামলা (নং-১৮১/২৫, ধারা ৩০৬, পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।

‎মামলা দায়েরের পর থেকেই বিবাদী তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বাসার সামনে পাকা রাস্তায় এসে বিবাদী মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মামলা না তুললে একা পেলে খুন-জখম করার হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। যে কোনো সময় হামলার আশঙ্কা করছেন বলেও উল্লেখ করেন।


‎এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বজলুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরী (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *